B1 পাস করার পরে কি কি করা উচিত?
- Juned Ahmed Rahi
- Dec 21, 2024
- 2 min read

আমরা সবাই আউসবিল্ডুং করার উদ্দেশ্যে ভাষা শিখা শুরু করি।কিন্তু এই ভাষা শিখার পর সার্টিফিকেট হাতে পাওয়ার পর শুরু হয় আমাদের আউসবিল্ডুং খোঁজার বা এপ্লিকেশনের ধাপ। আজকে এই বিষয় গুলা নিয়েই কথা বলবো।
এপ্লিকেশনের জন্য আমাদের কিছু বেশ
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অত্যাবশ্যক হবে যেমন:
1. Lebenslauf(CV বা জীবনবৃত্তান্ত)
2. Anschreiben(Motivation Letter)
3. Language Certificate B1/B2
4. School Certificate(HSC/Diploma)
5. Job Experience (যদি থাকে)
6. ইন্টার্নি বা অন্য কোর্সের সার্টিফিকেট (যদি থাকে)
বিস্তারিত
Lebenslauf(CV বা জীবনবৃত্তান্ত): এই Lebenslauf বা CV হতে হবে Europass standard। খুব বেশি হিজিবিজি বা খুব বেশি নিজেকে দক্ষ প্রমান করার প্রয়োজন নাই। CV টা হতে হবে সচ্ছ এবং অতিব সাধারণ।জার্মানরা ওইটাই পছন্দ করে। চেষ্টা করবেন ১ পেজে সম্পুর্ন করার। europa.eu এই ওয়েবসাইটার ব্যবহার করে চাইলে সহজেই Europass ফরম্যাটে CV তৈরী করা যায়।
Anschreiben(Motivation Letter): এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আউসবিল্ডুং পাওয়ার জন্য। তাই এটি খুব লক্ষ্য সহকারে তৈরি করতে হয়।কারণ এইটা পরেই Arbeitgeber/ Employer আপনার মটিভেশন সম্পর্কে অবগত হবে এবং আপনাকে তার কোম্পানিতে নিতে ইচ্ছুক হবে। এটিও ১ পেজে সম্পুর্ণ করতে হয়। লেখাগুলো খুব সুন্দর কিছু ভোকাব ব্যবহার করে সম্পন্ন করলে ভালো হয়। এটা যতভালো লিখতে পারবেন, ইন্টারভিউ পাওয়ার জন্য ঠিক ততটাই কনফিডেন্স থাকবে।
Language Certificate B1/B2:
ভাষার সার্টিফিকেট তো এক্সাম পাস করলেই পেয়ে যাবেন।তাই এটা নিয়ে লিখার মতো কিছুই নাই।
School Certificate( HSC/Diploma):
স্কুল সার্টিফিকেটগুলো যেকোনো ভালো ট্রান্সলেটর দেখে ট্রান্সলেট করিয়ে নিলে ভালো। কিছু কিছু কোম্পানি German Recognition/Annerkenung চায়।সেক্ষেত্রে আনারকেনুং করাতে হবে।
Job Experience:
আপনার যদি পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও সংযুক্ত করতে পারেন। যদি সেটা আপনার আবেদনকৃত আউসবিল্ডুং এর সাথে মিল থাকে। একই বিষয় ইন্টার্নশিপের ক্ষেত্রেও।
এই সকল কাগজপত্র যোগাড় করার পর আমরা সবাই প্রস্তুত হয়ে যাই আউসবিল্ডুং এর আবেদনের জন্য, কিন্তু মূল সমস্যাটা আসলে ওখান থেকে শুরু হয়, আমরা ৫০/১০০ টা আবেদন করে হাঁপিয়ে যাই, হতাশায় নিমজ্জিত হয়ে পড়ি, যে আমার হচ্ছে না আমি পাচ্ছি না, কিন্তু বাস্তবতা হলো আমরা তো বিদেশি, বরং জার্মানিতে যারা আছে তাঁরা ই একটা আউসবিল্ডুং বা চাকরির জন্য দু/তিনশ আবেদন করে থাকে তাই আমাদের হতাশ না হয়ে লেগে থাকতে হবে। এর এক/দেড়শো আবেদন করলে আমাদের এই অভিজ্ঞতা হয় যে আমাদের আবেদনে এত দিন অনেক ভুল ছিল এবং এরপর আর এক/দুইশত আবেদন করলে ই আমরা কাঙ্ক্ষিত আউসবিল্ডুং পেয়ে যাই। তাই আমি বলবো আমাদের লেগে থাকতে হবে। তবে অবশ্যই একটা সময় এসে সফল হবো। আশা রাখছি সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
Comments